Real inome by Online

Thursday, December 17, 2015

১ম ১০০ জন পাবে ১০০ ডলার, এছাড়াও আছে আরো দারুন গিফট

Car From Japan নামে একটি কোম্পানি আসন্ন ক্রিসমাস উপলক্ষে ঘোষনা করেছে এরকম লোভনীয় অফার। অবিশ্যেবাসও মনে হলেও সত্তিই, যে কেউ অংশ গ্রহণ করতে পারবে এই ক্যাম্পেইনে। এখানে গিফট হিসাবে পাবেন ১ম ১০০ জন ১০০ ডলার, ৫০ জন ৫০০ ডলার, র ২ জন গাড়ি।
তো দেরী কেন মাত্র ২ মিনিট সময় নষ্ট করে আপনার অংশগ্রহণ করে নিশ্চিত করুন। দেরি করলেই পিছিয়ে পরবেন, লটারি যেহেতু খালি একটা আইডি খুলে রাখুন, ভাগ্যে কি আছে দেখেন না যাচাই করে।
অংশগ্রহন করতে চাইলে  REGISTER NOWRegister Now করে APPLY NOW এর মাধ্যমে করবেন।
ধন্যবাদ।

Wednesday, November 18, 2015

ফ্রীলান্সিং; অনলাইন মার্কেট-প্লেস থেকে আয়।


    How can you Hack Facebook easy                     Easily Gmail and Yahoo hack

আজকে আমি আলোচনা করবো অনলাইনে আয়ের সঠিক পথটি নিয়ে। অনলাইনে আয়ের নানা রকম পথের সৃষ্ট হয়েছে। কিন্তু এর মাঝেও রয়েছে অনেক ভূয়া পথ। অনেকেই ভাবেতে পারেন ভূয়া পথ কোনগুলো। আমার মতে ভূয়া পথগুলো হচ্ছে যে পথে আপনার আয় হবে রাস্তায় বসে ভিক্ষা করার চেয়েও কম। অনেকেই অনেক টিউমেন্ট করতে পারেন। কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, আপনি যদি পিটিসি, পিপিডি দ্বারা আয় করতে চান তবে আপনি মাসে কত আয় করতে পারবেন ? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমি সবসময় আপনাদেরকে বলবো আপনার চিন্তা থাকতে হবে অনেক উচু মানের। আপনি কেন সারাদিনে ১০ সেন্ট আয় করার কথা চিন্তা করবেন ? আপনি চিন্তা করবেন দিনে কয়েক হাজার ডলার আয় করার, আপনি চিন্তা করবেন নিজে একজন সফল উদ্বোক্তা হতে। কিন্তু আপনাকে তো কাজ করে আয় করতে হবে। অনলাইনে তো কেউ আপনাকে এমনি এমনিই ডলার দিবে না। অনলাইন এমন একটি জায়গা যে এখানে আপনি ভিক্ষা করলেও কেউ আপনাকে এক ডলারও দিবে না। আপনাকে কাজ করে আয় করতে হবে। আপনি যদি কাজটাই না শিখেন তবে তো আপনার জন্য সেই পিটিসি বা পিপিডি। যেখানে সারাদিন পরিশ্রম করলেও আপনার মাসিক ইন্টারনেট বিলটুকুও উঠবে না।


                     Video for Facebook,Yahoo and Gmail hack

ব্লগিং করে আয় :

বর্তমানে অনেকের মাঝেই একটা চিন্তা ডুকে গেছে যে ব্লগিং করে আয় বা নিজের সাইট থেকে আয়। হ্যা, আপনি এই পথে সফল হতে পারবেন তবে আপনার বিফল হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি একটি ব্লগ সাইট খুলে সারাদিন কপিপেস্ট করে থাকেন তবে আপনি বিফল হবে এটা ১০০ ভাগ নিশ্চিত। আপনাকে ব্লগিং করতে হবে আন্তর্জাতিক মানের। কিছু উদাহারণ দেখতে চাইলে আপনি ১ম শ্রেণির ইংরেজি ব্লগগুলো দেখতে পারেন। তাদের লেখার ভেতরে রয়েছে আপনাকে বুঝানোর অনেক ক্ষমতা। তারা কখনোও আপনাকে ভূল শেখাবে না বা রিফারেল করার জন্য কোন খারাপ সাইটকে ভালো বলবে না। আপনি যদি নিজেই কিছু না জানেন বা না পারেন তবে আপনি আরেকজনকে কি শিখাবেন একটু ভেবে দেখুন। আপনি তখনই সফল হবেন যখন আপনি নিজে কোন বিষয় ভালোভাবে জানবেন। আমি নিজে কোন সমস্যায় পড়লে সবার আগে ইংরেজি ব্লগ সাইটগুলো দেখি। কারণ তারা আমাকে ভূল তথ্য দিবে না।

আয়ের সঠিক পথগুলো :


বর্তমানে বিভিন্ন ব্লগ সাইটগুলোতে পিটিসি, পিপিডি সাইটগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে নতুন অনেকেই ভূল পথে অযথা অনেক পরিশ্রম করছে। ভালো এবং সঠিক পথগুলো সম্পর্কে আপনি জানতে চাইলে মার্কেটপ্লেসগুলোর ক্যাটগরিগুলো দেখুন। তাদের কাজের প্রথম দিকের কয়েকটি বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন ও ডেভেলপ, ওয়েব অ্যাপস ডেভেলপ, গ্রাফিক্স ডিজাইন, পোগ্রামিং ইত্যাদি। আমি এখানে ডাটা এন্টিকে বাদ দিচ্ছি। কারণ মার্কেটপ্লেসগুলোতে ডাটা এন্টি কাজের উপরে অনেক বেশি বিড হয়। কারণ এ বিষয়ে কাজ করতে হলে পোগ্রামিং জ্ঞান লাগে না। আর এ ক্যাটগরিতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম।

ইংরেজীতে দক্ষতা :

অনলাইন সফল হতে হলে আপনাকে অবশ্যই ইংরেজীতে অনেক দক্ষ হতে হবে। এখানে বাংলা ভাষায় কোন কাজ হবে না। কারণ সকল ক্লাইন্টই অন্য দেশের। আপনাকে এখানে ইংরেজীতে কথা বলতে হবে, তাদের সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে। আর ইংরেজীতে দক্ষ হতে হলে আপনাকে সবসময় এর প্রাক্টিজ করতে হবে। এখানে আপনি চিন্তাও করবেন ইংরেজীতে। সাধারণ কোন স্পোকেন ইংলিশ কোর্স করেই আপনি ইংরেজীতে দক্ষ হতে পারবেন না। আপনাকে প্রচুর অনুশীন করতে হবে। আর আপনি যদি ইংরেজীতে দক্ষ হোন তবে আপনি তাদের সাথে ভালো ভাবে কথা বলতে পারবেন, কাজগুলো ভালোভাবে বুঝতে পারবেন, কোন কিছু আপনি ভালো ভাবে শিখতে পারবেন। এক কথাই বলা যায় ইংরেজী হবে আপনার সফলতার চাবিকাঠি।

কোথা থেকে শিখবেন কাজ :

আপনি চাইলে নিজেই অনলাইন থেকে কাজ শিখতে পারবেন। আপনি ইউটিউব থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে অনেক ভালো বুঝতে পারবেন। আর এমন কোন বিষয় নেই যার উপরে ইউটিউবে কোন ভিডিও নেই। আপনি প্রথম শ্রেণির ইংরেজী ব্লগগুলো দেখতে পারেন। এখানে অনেক সুন্দর করে প্রতিটি বিষয় উপাস্থাপন করা থাকে। আর আপনি ওয়েব পোগ্রামিং যেমন: html, php, css, javascript এগুলো শেখার জন্য w3school ফলো করতে পারেন। w3school এর অফলাইন ভার্সন নিয়ে টেকটিউনসে আগে অনেকেই টিউন করেছেন। আপনি সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। আর এখানের সকল বিষয়ই ইংরেজীতে লেখা। ভালো কিছু শিখতে হলে আপনাকে অবশ্যই ইংরেজী শিখতে হবে।
প্রায় ২ বছর আগে আমি প্রথম পত্রিকায় আউটসোর্সিং দেখে তৎকালীন ওডেস্কে প্রচুর বিড করেছিলাম। যাকে স্প্যাম করাও বলা যেতে পারে। যখন আমি খেয়াল করে দেখলাম যে আমি কাজ পারি না অথচ অযথা বিড করেই যাচ্ছি, তখন আমি কাজ শেখার প্রতি নিজে মনযোগ দিই। এরপরে আর একবছর আমি কোন মার্কেটপ্লেসে না ঘুরে শুধু কাজ শেখায় মন দিয়েছিলাম। কারণ আমি জানি যদি বিড করার পর তারা আমাকে কাজ দেয় তবে আমি কি কাজ তাদের দেবো ? আমি তো কিছুই পারি না। কোন পত্রিকার এক পৃষ্ঠার লেখা দ্বারা আপনার কাজ শেখা হয় না। আপনাকে কাজ শিখার পরেও অনেক অনুশীলন করতে হবে। আপনি ইন্টারনেটে প্রচুর কাজের টেম্পলেট পাবেন। এখানের টেম্পলেটের সাথে আপনার করা কাজের মান তুলনা করুন। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি সেই কাজের যোগ্য কি না ?
আপনার যদি ইংরেজীতে কাজ শিখতে অসুবিধা হয় তবে আপনি বাংলাদেশি প্রথম শ্রেণির সাইটগুলো দেখুন। আপনি চাইলে ভালো প্রশিক্ষণ সেন্টার থেকেও কাজ শিখতে পারবেন। তবে সব ক্ষেত্রেই আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে। আপনি দেশের কয়েকটি কাজ ফ্রিতে কারুন। এতে আপনি বুঝতে পারবেন এ ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা এর সমাধান কিভাবে। যেমন আপনি যদি লগো ডিজাইন শিখুন তবে কয়েকজনের লগো ফ্রিতে বানিয়ে দিন। তাহলেই একদিকে যেমন আপনার অনুশীলন হবে তেমনি আপনি এ ক্ষেত্রে কি কি সমস্যা হয় তা বুঝতে পারবেন।
আপনি একটু ভেবে দেখুন, আপনি যদি কোন কাজে বিড করেন তবে সেই কাজে যদি আপনার চেয়ে দক্ষ একজন বিড করে তাহলে আপনার আর তার কাজ পাওয়ার সম্ভাবনা কতটুকু ? আপনাকে কাজ করতে হবে আন্তর্জাতিক মানের। কাজ নিয়ে আপনাকে অনুশীলন করা চলবে না। আপনাকে আগেই ভালোভাবে কাজ শিখে অনুশীলন করতে হবে।

যে বিষয়গুলো শিখতে হবে :

আপনি একজন ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে html, css, php, javascript, ajax, mysql এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত। আপনাকে ফটোশপেও কিছুটা বেসিক জ্ঞান থাকতে হবে। তাছাড়া আপনাকে জনপ্রিয় কিছু CMS এর সম্পর্কেও জানতে হবে। যেমন: WordPress এর থিম ডেভেলপ, Joomla এর টেম্পলেট, মেজেন্টো ইত্যাদি।
গ্রাফিক্স ডিজাইনার হতে চাইলে আপনাকে Photoshop, vactor design, 3D, Logo Design, Illustrator, ঘরবাড়ির ডিজাইনের জন্য Auto CAD 2D, 3D ইত্যাদি জানতে হবে। আপনি চাইলে একটি শুধু একটি বিষয়েও ভালো করতে পারেন। তবে স্কিল বাড়ানো একজন ডেভেলপারের আসল অস্ত্র।
পোগ্রামিং করার জন্য Java, C, C++, Ruby, Python, Visual Basic এগুলো হচ্ছে সবচেয়ে ভালো মানের। এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপের জন্য দরকার Java। জাবা দ্বারা আপনি পিসির জন্যও অনেক সুন্দর অ্যাপ্লিকেশন তৈরী করতে পারবেন। জাবা সবচেয়ে বেশি জনপ্রিয়। আর একটি পোগ্রামিং শিখলে আপনি আরকেটি পোগ্রামিং শিখতে অনেক কম সময়েই পারবেন।


আমি এখন Fiverr এ কাজ করছি মাত্র ২ মাস আগে থেকে। প্রথম দিকে অনেক চেষ্ঠা করেছি কাজ পাওয়ার জন্য মানে গিগ বিক্রি করার জন্য। সফল হতে আমার অনেকদিন সময় লাগে। এখন Fiverr এ আমার আশানুরূপভাবে কাজ পাচ্ছি।

Saturday, November 14, 2015

অনলাইনে যে সাত ধরনের লোক আপনার ক্যারিয়ারের জন্য হুমকি সরূপ

আনলাইন আয়, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং ইত্যাদি শব্দগুলো সাধারন মানুষের কাছে খুব জনপ্রিয় । কেউ পেশা হিসেবে নেয়ার আশায় আবার কউ নিজের চাকুরী, পড়াশুনা, ব্যবসা ইত্যাদির পাশাপাশি বাড়তি কিছু আয় এর উৎস তৈরি করার জন্যই  অনেক  সপ্ন নিয়ে এই সেক্টরে আসে । বেশিরভাগক্ষেত্রেই বিভিন্নভাবে ঠকে  টাকা পয়সা খরচ করে তারপর বুঝতে পারে যে সঠিক পথ  আসলে কোনটি । মানুষের প্রথম পর্যায়ের এই না জানার দুর্বলতাকে কাজে লাগিয়ে একদল বিপথগামী  মানুষ নিজেদের স্বার্থ হাসিল  করে । এই ধরনের মানুষগুলো আপনার ক্যারিয়ারের জন্য হুমকি সরূপ । এই ধরনের মানুষগুলো আপনার সময়, অর্থ সবকিছুই নষ্ট করবে । এমনকি আপনার চলার পথেও বাধা সৃষ্টি করবে ।
১. যারা আপনাকে রাতারাতি লাক্ষ লাক্ষ টাকা উপার্জনের সপ্ন দেখাবে । আপনি  যদি কার কাছ থেকে টাকা উপার্যন করতে চান অবশ্যই মনে রাখবেন তাকে এর চেয়ে ডবল উপার্জনের সেবা দিতে  হবে । বাস্তব জীবনে লাক্ষ লাক্ষ টাকা  কামানো যত কঠিন ,  অনলাইনে তার চেয়েও বেশি কঠিন ।এর কারন  হচ্ছে এখানে আপনাকে প্রতিযোগীতা করতে হবে সারা বিশ্বের সাথে ।
২. যারা আপনাকে রাতারাতি কাজ শিখিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিবে । যেকোন কাজ শেখাটা অনেক সহজ কিন্তু সেই কাজে প্রফেশনাল হওয়া এত সহজ না । যেমন - আপনাকে আমি এক ঘন্টায় ওয়েবসাইট তৈরি করা শেখাতে পারি । কিন্তু এই বিষয়ে প্রফেশনাল হতে গেলে আপনাকে কমপক্ষে দুই বছর শিখতে হবে ।
৩. যারা নেতিবাচক  মানসিকতার ।  যেমন - সারাদিন বলতে  থাকে  এই কাজটা সম্ভব না , এইটা ভাল  না , ওইটা ভাল  না , ঐ লোকের এই সমস্যা  ।  এরকম নেতিবাচক মানুষিকতার লোক আপনাকে  কোনদিন সফল হতে  দেবে না । এরা সবসময় আপনার কাজের মনোবলকে কমিয়ে দিবে । ব্যক্তিগত জীবনেও এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন । এরা খুটে খুটে  সব বিষয়ের খারাপ  দিকটাই বের করবে ভাল দিক গুলি এড়িয়ে যাবে  ।
৪. অকৃতজ্ঞ লোক । যারা উপকার  করার পরও আপনাকে ধন্যবাদ জানাতে ভুলে যায় । আবার প্রয়োজনের সময় ঠিকই হুজুর হুজুর করবে  । এই ধরনের লোক  এক সময় আপনার জন্য বিপদজনক হয়ে উঠবে । কারও ধন্যবাদ পাওয়ার আশায়  কেউ উপকার করে না,  কিন্তু যার এই সামান্য সৌজন্যবোধটুকু নেই , কোন কারনে  যদি  আপনি তার উপকার করতে না পারেন অথবা তার স্বার্থ শেষ হয়ে যায়  নিশ্চিত সে আপনার সম্বন্ধে উল্টা পাল্টা বলবে ।
৫.যারা নিজেরাই নিজেদের এক্সপার্ট বলে পরিচয় দেয় ।  সত্যিকারের এক্সপার্টরা কখনও নিজেদের এই বিষয়ে এক্সপার্ট  ঐ বিষয়ে এক্সপার্ট ইত্যাদি বলে বেড়ায়  না । যারা অতি উৎসাহী হয়ে নিজেদের এক্সপার্ট বলে দাবী করে মনে রাখবেন তাদের মধ্যে সমস্যা আছে । বাংলাদেশে অনেক বড় বড় এক্সপার্ট আছে যাদের আপনি  চিনেনও  না ।  যারা দিনে একবারও ফেসবুকে  আসার সময় পায় না । তারা  নীরবে তাদের কাজ করে যাচ্ছে ।
৬. যারা আপনাকে যা পাওয়ার কথা তার থেকে  অনেক বেশি দিতে চাইবে । এই বিষয়টা ভাল বুঝবেন হোস্টিং কোম্পানীর বিভিন্ন রকম অফার দেখলে । যেই সার্ভিসটা আপনার তিন হাজার টাকায় পাওয়ার কথা  সেই সার্ভিসটা একহাজার টাকায়ও অফার  করে । তার মানে হচ্ছে এখানে অন্য কোন বিষয় আছে ।দেখবেন যে পরে এমন বিপদে পড়ছেন যে এর তিনগুন  টাকাও দিতে হবে কষ্ট করবেন ফাউ । এইটা সব ক্ষেত্রেই সত্যি ।
৭.অস্থির টাইপের লোক ।  এরা যেকোন কাজে অতিরিক্ত  উৎসাহ দেখাবে , বাস্তবতা না বুঝেই দুনিয়া উ্ল্টাইয়া ফেলবে । আবার দুইদিন পরেই  সব শেষ। যারা যুক্তি দিয়ে বিচার বিবেচনা না করে, বাস্তবতা না বুঝে যেকোন কাজে বেশি  উৎসাহ দেখায়, দুদিন পর তারাই আবার বিভিন্ন রকম নেতিবাচক কথা বলা শুরু করে ।
sciencetehchbd Click here for real income money by online

৮টি ওয়েবসাইট যা ফ্রীল্যান্সারদের অত্যাবশ্যকীয় দরকার

সফলভাবে ফ্রীল্যান্সিং করার জন্য ফ্রীল্যান্সারদের প্রয়োজনীয় সামগ্রী এবং সঠিক গাইডলাইনের প্রয়োজন হয়। এছাড়াও ফ্রীল্যান্সাররা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আর এ সকল সমস্যার সমাধান এবং ফ্রীল্যান্সারদের সকল ধরনের প্রয়োজন মেটানোর উপযোগী ৮টি ওয়েবসাইটের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব।

1. FREELANCE FOLDER

ফ্রীল্যান্সার এবং উদ্যোক্তাদের সহায়তা করার জন্য Freelance Folder দারুন ভূমিকা রেখে চলেছে। আপনি ব্লগার, ফীল্যান্সার, লেখক, পাঠক, ক্ষুদ্র ব্যবসায়ী … যাই হোন না কেন Freelance Folder দারুনভাবে আপনার কাজে লাগতে পারে।

2. ALL ABOUT FREELANCE

নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে কি আছে। All About Freelance এ ফ্রীল্যান্স সম্পর্কিত সব ধরনের ধরনের তথ্য রয়েছে। নতুন ও পুরাতন সকল ধরনের ফ্রীল্যান্সারদের জন্য দারুন সব তথ্যে ভরপুর এই সাইট

3. FREELANCE SWITCH

বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রীল্যান্সারদের কম্যুনিটি হল Freelance Switch। দক্ষ – অদক্ষ সব ধরনের ফ্রীল্যান্সারদের জন্য প্রয়োজনীয় সহযোগীতা দেয়া হয় এখানে। ফ্রীল্যান্স সম্পর্কিত আপনার সমস্যার সমাধানে এটি ভাল ভূমিকা রাখতে পারে।

4. GUERRILLA FREELANCING

ভাল ফ্রীল্যান্সার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ? সফলতার জন্য এখান থেকে যথেস্ট সাহায্য পেতে পারেন।

5. WAKE UP LATER

ওয়েব সাইট তৈরি, ব্লগিং, ফ্রীল্যান্সিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই সাইটটি। প্রোগ্রামিং, এস.ই.ও এবং ইন্টারনেট মার্কেটিং সম্পর্কিত বিষয়ও এখানে স্থান পেয়েছে।

6. ALL FREELANCE DIRECTORY

ফ্রীল্যান্সার এবং ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য নানা রকম টিপস এবং তথ্য রয়েছে এখানে।

7. FREELANCE VENUE

ফ্রীল্যান্সারদের জন্য নেটওয়ার্ক প্ল্রেস হল Freelance Venue। এখানে ফোরাম এ অংশগ্রহন করে ফ্রীল্যান্সারদের সাথে যোগাযোগ গড়ে তোলা যাবে।

8. PRO FREELANCING

পেশাদার ফ্রীল্যান্সার হওয়ার কাজে সহায়তা পেতে পারেন এখান থেকে। শেখার মত দারুন কিছু রিসোর্স রয়েছে এখানে।

islamicmasalas

ফ্রিল্যান্সিং কি আসলেই খুব সহজ কেন, কেন নয় ? আসুন জেনে নেই

বর্তমান সময়ে তরুনদের মধ্যে ব্যাপক সাড়া জাগানো একটি পেশা ফ্রিল্যান্সিং। প্রতিদিন শত শত তরুন বুক
ভরা সপ্ন নিয়ে, প্রতিষ্ঠিত হওয়ার আশায় ভীড় জমাচ্ছেন এ সেক্টরটিতে। লোভনীয় বিজ্ঞাপন আর আকর্ষণীয় সব
অফারের ফাঁদে পড়ে হাজার হাজার টাকা নষ্ট করে অবশেষে হতাশ হচ্ছেন।
ফ্রিল্যান্সিং কি আসলে খুবই সহজ নাকি কঠিন কিছু। আজ আমার টিউনের মাধম্যে এ প্রশ্নেরই উত্তর দিব। এই
সেক্টরটি সম্পর্কে পুরোপুরি ধারনা না থাকার কারনেই প্রথমে যখন শুরু করছে তখন মনে হয় অনেক সহজেই
প্রতিষ্ঠিত হওয়া যাবে।আবার কিছুদিন
পর বাস্তবতা দেখে বেশিরভাগ মানুষিই
হতাশ হচ্ছে। আমার এই
লেখাটি ফ্রিল্যান্সিং সম্বন্ধে একটি
পুরোপুরি দিকনিদের্শনাও
বলতে পারেন।
ফ্রিল্যান্সিং কেন সহজ ?
ফ্রিল্যান্সিং জনপ্রিয়তা পাওয়ার
একটি মূল কারন হচ্ছে ঘরে বসে আয়
করা যায়। আপনি ঘরে বসে পৃথিবীর
যেকোন জায়গার কাজ করতে পারবেন।
আপনার প্রয়োজন নেই কোন অফিস।
একটি কম্পিউটার আর ইন্টারনেট
সংযোগ থাকলেই খুব সহজেই ঘরে বসেই
ফ্রিল্যান্সিং করতে পারবেন।
আর একটি কারন
হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আপনার
কোন মামা-চাচার সুপারিশ প্রয়োজন
হবে না।আপনার যোগ্যতাই সবচেয়ে বড়
ব্যপার।আপনি যদি নিজের
যোগ্যতা প্রমান করতে পারেন তবে আর
কিছুর দরকার নেই।কাজ পাবেন আপনার
যোগ্যতার ভিত্তিতে কোন সুপারিশ
বা ঘুষের বিনিময়ে নয়।
ফ্রিল্যান্সিং এর
মাধ্যমে আপনি অনেক বেশি আয়
করতে পারবেন।একজন সফল
ফ্রিল্যান্সারের জন্য
মাসে কয়েকলাক্ষ টাকা উপার্জন
করা কোন ব্যাপারই না। আপনিত আর
টাকা উপার্জন করবেন না, উপার্জন
করবেন ডলার। এমন অনেক ফ্রিল্যান্সার
আছে যারা ঘন্টায় ২০০-২৫০ ডলার
উপার্জন করে। এবার একটা ক্যালকুলেটর
নিন, মোবাইল হলেও চলবে। মনে করেন
দিনে ৮ ঘন্টা কাজ করলে ১ ডলার সমান
যদি ৮০ টাকা হয় মাসে কত
টাকা ইনকাম করতে পারবেন। দ্রুত এই
সহজ হিসাবটা করে ফেলুন।
ফ্রিল্যান্সিং এ কাজের কোন অভাব
নেই। মার্কেট প্লেসে দেখবেন
মিনিটে শত শত কাজ টিউন হচ্ছে।
প্রতিদিনই নতুন নতুন ক্ষেত্র
তৈরি হচ্ছে ফ্রিল্যান্সিং এর। এর
কাজের পরিধিও বাড়ছে।
বাংলাদেশের অনেকই
আছে যারা কাজের কিছু না জেনেই
কাজে এপ্লাই করে, কাজ যখন পায় তখন
ফেসবুকে টিউন দেয়, ভাই
কাজটা কিভাবে করব? চিন্তা করেন
অবস্থা। শুধু কাজ আর কাজ।
ফ্রিল্যান্সিং এ নির্দিষ্ট কোন অফিস
টাইম নাই। প্রতিদিন সকাল
৮টা থেকে রাত ৮টা অফিস
করতে হবে এমন কোন ধরাবাধা নিয়ম
নেই।আপনার যখন খুশি যেমন
করে খুশি কাজ করবেন।
ভাবুনত এমন একটি পেশা,
আপনি যেখানে খুশি যেমন খুশি তেমন
ভাবে কাজ করছেন। অনেক অনেক
টাকা ইনকাম করছেন। পরিবারের
সাথে সময় দিতে পারছেন।
যেখানে খুশি বেড়াতে যেতে পারছেন।
যা খুশি করতে পারছেন। আর এইসব
কারনেই ফ্রিল্যান্সিং এত জনপ্রিয়।
এবার আসুন বাস্তবতায়,
ফ্রিল্যান্সিং কেন সহজ নয়:
আমি ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক ব্লগ
টিউন পড়েছি। নানা ধরনের আদেশ,
উপদেশ, নির্দেশনা দেখেছি।
বেশিরভাগ ক্ষেত্রেই
একতরফাভাবে মানুষকে মিথ্যে
প্রলোভন দেখিয়ে শুধু পজেটিভ
দিকগুলো উপাস্থাপন
করে মানুষকে ঠকানো হয়।
আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান
প্রথমেই আপনাকে মাথায়
রাখতে হবে আপনাকে আন্তর্জাতিক
ভাবে প্রতিযোগিতা করতে হবে।
ব্যাপারটা বুঝিয়ে বলি, ধরুন একটা পন্য
আপনি বাংলাদেশের
বাজারে বিক্রি করবেন আর একটা পন্য
আন্তর্জাতিক বাজারে বিক্রি করবেন।
দুটো প্রডাক্ট কি রকম হবে?
বাংলাদেশে যে কোন প্রডাক্টের
সাধারন একটি মান থাকলেই
বিক্রি করা সম্ভব। কিন্তু আন্তর্জাতিক
মানের হতে হলে আপনার পন্যে মান
আরও অনেক বেশি উন্নত হতে হবে।
ফ্রিল্যান্সিং এ আপনার যোগ্যতাই
হচ্ছে আপনার প্রডাক্ট।যেহেতু
আপনি একজন আন্তর্জাতিক মানের
পেশাদার কর্মী হতে চাচ্ছেন সেহেতু
আপনার যোগ্যতা এবং দক্ষতাকে সেই
রকম করে গড়ে তুলতে হবে।
আর একটি বিষয় হচ্ছে এ
সেক্টরটিতে যেমনি কাজ এর পরিমান
বাড়ছে,
তেমনি দিনে দিনে প্রতিযোগিতাও
বেড়ে চলছে। আপনি যে বিষয়
বেছে নেন না কেন, দেখবেন আপনার
চেয়েও অনেক দক্ষ লোক আগে থেকেই
আছে।
আপনারা প্রতিযোগী হবে আপানার
চেয়েও অনেক বেশি দক্ষ এবং অভিজ্ঞ্
। তাদের সাথে প্রতিযোগীতা করেই
আপনাকে নিজেকে প্রমান করতে হবে।
আপনার কাজের ব্যাপারে অনেক
বেশি প্রফেশনাল হতে হবে। সময় মত
কাজ জমা দেয়া, বায়ারের
চাহিদা মত কাজ
দেয়া ইত্যাদি বিষয়কে খুব
ভালভাবে মেনন্টেইন করতে হবে।
আমার কাছে যখন কেউ
ফ্রিল্যান্সিং বিষয়ে পরামর্শ
চাইতে আসে তখন আমি বলি,
”এখানে এক হাজার জনের মধ্যে একজন
সফল হয় বাকি ৯৯৯ জন্য মাঝপথে হতাশ
হয়ে ছেড়ে দেয়।এখানে ঝড়ে পড়ার
হার অনেক বেশি।
আপনার অনেক বেশি ধৈর্য
থাকতে হবে। কতটা ধৈর্যশীল
হতে হবে তা বলে বুঝান যাবে না।
আপনি দিনের পর দিন চেষ্টা করবেন
কাজ পাবেন না, কাজ পাবেনত
টাকা পাবেন না, টাকা পাবেনত
উঠাতে গিয়ে ব্যাংক হাজার রকম
ঝামেলা করবে, বায়ার কাজ
নিয়ে ঝামেলা করবে, ছোট্ট
একটা ভুলের জন্য সারারাত নষ্ট
হবে ইত্যাদি নানা ক্ষেত্রে আপনাকে
অপরিসীম ধৈর্যের পরিচয় দিতে হবে।
ফ্রিল্যান্সিং এ কোন শর্টকাট
ওয়ে নাই। আপনি যতই শর্টকাট
ওয়ে ফলো করতে যাবেন ততই
ধরা খাবেন।যেকোন কাজ
ভালভাবে শিখতে আপনাকে অনেক
সময় দিতে হবে। আপনি যদি কয়েকবছর
সময় না দিতে পারেন তবে এই
সেক্টরে প্রতিষ্ঠিত হওয়া কঠিন
হয়ে যাবেব।আমার একটি ফেসবুক
স্ট্যাটাস:
>>>> ২০,০০০ টাকা -৩০,০০০ টাকা চাকুরীর
জন্য আমরা ২০ -২৫ বছর পড়াশুনা করি। আর
ফ্রিল্যান্সিং এ লাক্ষ লাক্ষ
টাকা কামানোর সপ্ন দেখি অথচ কষ্ট
করে দুই – তিন বছর কাজ
শিখতে পারি না >>>>>
এ সেক্টরে প্রতিনিয়তই নতুন নতুন
সমস্যার সম্মুখীন হবেন, তাই
আপনাকে নিজে নিজে সমস্যা
সমাধানের যোগ্যতা থাকতে হবে।
কারন বাস্তবতা হচ্ছে বেশিরভাগ সময়ই
দেখবেন প্রয়োজনের সময়
আশেপাশে কাউকে খুজে পাবেন না।
এই সেক্টরে কাজ
করতে হলে আপনাকে প্রতিনিয়তই
আপডেট থাকতে হবে।আপনি যে কাজই
শিখেন না কেন দেখবেন প্রতিদিনই
আপনার শেখার বিষয়ের নতুন নতুন
আপডেট হচ্ছে। তাই বিশ্বের
সাথে তাল মিলিয়ে চলতে চাইলে,
আপনাকে অবশ্যই আপডেট রাখতে হবে।
আপনি ফ্রিল্যান্সি এর
যে বিষয়ে কাজ করেন না কেন
আপনাকে মার্কেটিং দক্ষ হতে হবে।
আপনাকে নিজেকে উপস্থাপন
করতে জানতে হবে।
কিভাবে কাভারলেটার লিখবেন,
কিভাবে আপনার বায়ারকে আপনার
প্রতি আগ্রহী করবেন, কিভাবে তার
সাথে সুসম্পর্ক গড়ে তুলবেন
ইত্যাদি বিষয়ে আপনাকে দক্ষ
হতে হবে।
তাহলে কি ফ্রিল্যান্সিং খুব কঠিন কিছু,
না সেরকম কিছু না। যদি আপনার ধৈর্য্য,
মেধা আর পরিশ্রম করার দৃঢ়
মানসিকতা তাকে তবেই আপনি এ
জগতে টিকে থাকতে পারবেন।
মনকে স্থির করুন। প্রতিজ্ঞা করুন এ
সেক্টরে আপনি প্রতিষ্ঠিত হয়েই
ছাড়বেন। পরিকল্পনা করুন। আর প্রতিদিন
একটু একটু করে হলেও
নিজেকে এগিয়ে নিয়ে যান। ইনশাল্লাহ
একদিন সফল হবেনই।
মানুষকে ফ্রিল্যান্সিং বিষয়ে সচেতন
করে তোলার জন্য, বাস্তব
অবস্থা তুলে ধরার জন্য আসুন আমরা এই
টিউনটি শেয়ার করি। আপনার এই
সামান্য কাজ অনেকের
জীবনধারাকে বদলে দিতে পারে। অনেক
ধোকাবাজী থেকে রক্ষা করতে পারে।
আজকের দিনে এই একটা ভাল কাজ হলেও
করার অনুরোধ করছি।
mohilangon

জানতে চান লেখক হওয়ার মূলমন্ত্র ?

লেখালেখিটা এক ধরণের আর্ট। এটাকে শিখতে হয়। বেশি বেশি পড়তে হয়। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর বিভিন্ন বই থেকে জানা যায় যে, তিনি বেশ পড়তেন। সব ভালো ভালো লেখকেরা ভালো লেখক কেন জানেন? কারণ, ওনারা বেশি বেশি পড়েন। লেখক হতে হলে, আগে হতে হবে পাঠক। তারপর নিজস্ব ভাব লেখার মাধ্যমে গুছিয়ে উপস্থাপন এর মাধ্যমে হয়ে উঠতে পারবেন একজন লেখক।
কিছুদিন পূর্বে, লেখালেখির উপর দুটি লেখা লিখেছিলাম...
  1. জেনে নিন কিভাবে চটপট লিখে ফেলবেন একটি চমৎকার আর্টিকেল।
  2. আর্টিকেল লিখার দক্ষতা অর্জনে ১৫ টি ক্ষেত্র যেগুলোতে দক্ষ হলে হবেন দক্ষ আর্টিকেল রাইটার
তো, ভেবেছিলাম দ্বিতীয় লেখাটিতে যে ১৫ টি ক্ষেত্র তুলে ধরেছিলাম, সেগুলো নিয়ে পরবর্তী(মানে এই টিউন) টিউন থেকে আলোচনা শুরু করবো। কিন্তু টিউন লেখা শুরু করার সময় ভাবলাম, সেগুলো আলোচনার পূর্বে আরও কিছু ব্যাপার রয়েছে, যেগুলো আগে তুলে ধরা দরকার। ইনশাল্লাহ, পরবর্তীতে ১৫ টি ফ্যাক্টর তুলে ধরবো। আর হ্যাঁ, আমিও এই ক্লাসের একজন ছাত্র। লিখছি প্লাস লিখতে গিয়ে শিখছি অনেককিছু।
যাইহোক, লেখালেখিটা শিখতে গেলে পড়তে হয় প্রচুর। ইন্টারনেট ঘাঁটলে লেখালেখির উপর হরেক রকমের লেখা পাবেন। সেগুলো পড়লেও শিখতে পারবেন লেখালেখির অনেককিছু। তাছাড়া, যে বিষয়ে লিখবেন সে বিষয়ের উপরও আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আর এক্ষেত্রেও আপনাকে পড়তে হবে। মোটকথা, ভালোমানের লেখক হবার জন্য পড়ার কোন বিকল্প নেই।
লেখালেখি শেখার ক্ষেত্রে নিম্মল্লেখিত ব্লগগুলো নিয়মিত পড়তে পারেন...They are really awesome!
  • http://writetodone.com/
  • http://www.copyblogger.com/seo-copywriting/
  • http://goinswriter.com/
  • http://positivewriter.com
  • http://www.writingforward.com/
উপরে উল্লেখিত ব্লগগুলোতে লেখালেখির উপর নানা ধরণের টিপ সম্বলিত নিয়মিত লেখা পাবেন যেগুলো পড়তে পড়তে এবং যদি প্র্যাকটিস সেশন থাকে তবে প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন, আপনি লেখালেখির উপর বেশ দক্ষতা অর্জন করে ফেলেছেন। আর আপনার আমার সবার মামা... গুগোল মামা তো রয়েছেনই। লিখতে গিয়ে যেসব ফ্যাক্টর আপানার সামনে আসছে কিন্তু আপনি থিক বুজতে পারছেন না... দুশ্চিন্তা না করে ঝটপট গুগোলকে জিজ্ঞাসা করে ফেলুন।
আরেকটি ব্যাপার আপনাকে পড়তে পড়তেই ঠিক করে নিতে হবে। অর্থাৎ আপনি পড়তে পড়তেই ওই ব্যাপারটার অনেকাংশই ঠিক করে নিতে পারবেন। আর সেটা হল আপনার ভাষাগত দক্ষতা। আপনি যখন কোন লিখা পরবেন, তখন সে লেখার নতুন নতুন শব্দগুলো আয়ত্তে আনতে পারলে, আপনি নতুন কিছু শব্দের অর্থ শিখলেন। আর, লেখকের গ্রামার যদি লক্ষ করেন, তবে গ্রামার এর কিছু প্রয়োগ ও শিখতে পারবেন। তবে, গ্রামারা না হোক, অন্তত নতুন শব্দ আসলে, তার অর্থ বের করে শিখে ফেলুন। কেননা, যত বেশি শিখে নিবেন শব্দ, তত বেশি ওই ভাষাকে করতে পারবেন জব্দ!!!
আপনি যখন পড়বেন, তখন পাশে একটি খাতা ও কলম রাখবেন। যখনি নতুন কোন শব্দ পাচ্ছেন, যার অর্থ আপনি জানেন না, সেটি খাতায় লিখে ফেলুন। আর, বর্তমানে তো মোটামুটি সবাই এনড্রয়েড সেট ব্যবহার করেন। তো আপনি যদি করে থাকেন, আপনার এনড্রয়েড সেট এ একটি ডিকশনারি এপ্স ইন্সটল করে নিন। ফলে, নতুন শব্দ পাওয়ার সাথে সাথে সেটার অর্থ আপনি চটপট বের করে ফেলতে পারবেন। আর অর্থ টা বের করেই খাতায় লিখে ফেলুন এবং আপনি যে বাক্যটি আপনার স্ক্রিনে পড়ছেন, সেটির এই নতুন শব্দটির অর্থ জানার পর আবার মিলিয়ে পড়ুন। এভাবে ধিরে ধিরে এগুতে থাকুন। সপ্তাহে একবার খাতায় যেসব নতুন শব্দ এর লিস্ট থাকবে সব গুলো রিভিশন দিন। মাস শেষে দিন পুরো মাসে পড়ার ফলে যেসব নতুন নতুন শব্দ আসছে সেগুলোর রিভিশন। মনে রাখবেন, ধিরে ধিরে এভাবে আপনি এগুতে থাকলে, একদিকে আপনি নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞান অর্জন করছেন। অন্যদিকে, কোন ভাষার উপর দক্ষতা অর্জন করছেন।
আসলে, লিখতে গেলে জানতে হয় প্রচুর। আর এই ক্ষেত্রে জানার সবচেয়ে উত্তম উপায় হল পড়া। তাই, লেখক হতে হলে আপনাকে পড়তে হবে প্রচুর। আবার অন্যদিকে, প্রচুর জানা থাকলেও যদি ভাষাগত দক্ষতা না থাকে, তবে কোন মানুষই সে ভাষায় নিজস্ব চিন্তাধারা, ভাব ইত্যাদি সুন্দর করে প্রকাশ করতে পারেন না। তাই, ভাষাগত দক্ষতা ও অর্জন করতে হবে। আর এই ক্ষেত্রে, শুধু গ্রামার শিখাই গুরুত্তপূর্ণ নয়, শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চালিয়ে যান... আর হয়ে উঠুন একজন দক্ষ পাঠক। কেননা, লেখক হবার আগে আপনাকে একজন ভালো মানের পাঠক হতে হবে যে...!

নবীন ব্লগারদের সফলতা অর্জনের কার্যকারী টিপস

আপনি কি ব্লগিং শুরু করার কথা ভাবছেন? আপনাকে স্বাগতম! তবে হটাত করে ভেবে বসলেন আর ব্লগিং শুরু করলেন। তাহলে আপনার ব্লগিং ক্যারিয়ার খুব শীঘ্রই ১০০% হতাশায় পৌঁছাবে। তাই শুধু ব্লগিং না জীবনের প্রত্যেক সিদ্ধান্তে সবদিক বিবেচনা করুণ, সফলতা আসবেই।
ব্লগ
অনেকেই এখনও ব্লগিং শুরু করেন নি। কিন্তু ব্লগিং শুরু করার পরিকল্পনা এবং স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাদের পরিকল্পনায় সফলতা এনে দিতে হয়ত কিছুটা হলেও এই টিউন কাজে আসবে আশা রাখছি। আর সেই আশা থেকেই আজ লিখছি নতুন কিংবা হবু ব্লগারদের জন্য প্রাথমিক কিছু টিপস।১. ব্লগ সম্পর্কে জানুনঃ ব্লগ শুরু করবেন আর ব্লগ সম্পর্কে জানবেন না তা তো কিছুতেই হতে পারেনা। তাই আপনার ব্লগিং জীবনের শুরুর প্রথম ধাপ হল ভালোভাবে ব্লগিং সম্পর্কে জেনে নিন। ব্লগ কি?, ব্লগিং করে লাভ কি?, ব্লগিং করে কি আয় হয়?, ব্লগিং কিভাবে করে?, ব্লগিং করতে কি কি গুণ থাকতে হয়? ব্লগিং এর প্রকারভেদ কি কি? এই আর কি সবধরণের প্রাথমিক প্রশ্নের উত্তর জানুন। আর সবচেয়ে বড় প্রশ্ন হল যে, “আপনি কতদিন বা কত বছর যাবত ব্লগ পড়ছেন?” বেশি বেশি বই পড়লে যেমন লেখক হওয়া যায় ঠিক ব্লগিং শুরু করতে আপনার প্রয়োজন হবে দীর্ঘ সময়ব্যাপী ব্লগ পড়ার সম্পৃক্ততা।
ব্লগ সম্পর্কে জানুন

২. সিদ্ধান্ত এবং পরিকল্পনাঃ
 আপনি অনেকদিন ধরে ব্লগ পড়ছেন। এবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আপনি ব্লগ লিখবেন। তাহলে ব্লগিং জগতে আপনাকে স্বাগতম ! এবার একটি দক্ষ পরিকল্পনা করে ফেলুন। একটি ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে যেমন অনেক পরিকল্পনা করতে হয় ঠিক তেমন পরিকল্পনা। পরিকল্পনার বিষয়গুলো হবেঃ কি বিষয়ে ব্লগিং করবেন, আপনি কি নিজের ব্লগ সাইটে ব্লগিং করবেন?, আপনি কি আয়ের জন্য ব্লগিং করবেন নাকি শখ মেটাতে? এবং শুরু করতে আরও ইত্যাদি ইত্যাদি যেসব বিষয় ভাবতে হয় সেগুলো দক্ষতার সাথে ভাবুন। তবে সবচেয়ে জোর দিন আপনি কিসের উপর ব্লগিং লিখতে চাচ্ছেন? এই প্রশ্নের সবচেয়ে গ্রহনযোগ্য উত্তর হল, “আপনি যে বিষয়ে ভালো জানেন শুধু সেই বিষয়েই ব্লগিং লিখবেন।” অন্য কোন অজানা টপিকে ভুলেও হাত দিবেন না।
সিদ্ধান্ত এবং পরিকল্পনা

৩. প্লাটফর্ম নির্বাচনঃ
 ইতিমধ্যেই ২ নম্বর ধাপে আপনাকেদেরকে একটি প্রশ্ন করেছি। আপনি কি নিজের ব্লগ সাইটে ব্লগ লিখবেন নাকি অন্য প্রতিষ্ঠিত মাল্টি ব্লগিং সাইটে ব্লগ লিখবেন? আমি মূলত লিখছি আজকের টিউন নিজের ব্লগ সাইটে ব্লগিং নিয়ে। ধরে নিলাম আপনি নিজেই ব্লগ সাইট খুলে ব্লগিং করবেন। তারপর আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন ব্লগিং প্লাটফর্ম -এ লিখবেন। বিশ্বের অন্যতম সেরা দু’টি ব্লগিং প্লাটফর্ম হল ওয়ার্ডপ্রেস এবং ব্লগস্পট। তবে আপনাকে প্রথমত ব্লগস্পট ব্যবহারের পরামর্শ দিব। ওয়ার্ডপ্রেস বিশ্বের এক নম্বর ব্লগিং প্লাটফর্ম তাতে কারোই সন্দেহ নেই। কিন্তু মনে রাখতে হবে ওয়ার্ডপ্রেস যেহেতু বড় প্লাটফর্ম তাই এতে ব্লগিং করতে হলে আপনার জ্ঞানও থাকতে হবে বড়। কিন্তু আপনি যেহেতু একেবারেই নবীন একজন ব্লগার তাই আপনার জন্য ব্লগস্পট সবচেয়ে কার্যকারী প্লাটফর্ম। অভিজ্ঞ হওয়ার পর আপনি ওয়ার্ডপ্রেসে হাত দিতে পারবেন সহজেই। তাই ছোট প্লাটফর্ম দিয়েই শুরু করুন। কারণ আগে স্বরবর্ণ শিখেই ব্যঞ্জনবর্ণতে হাত দিতে হয়।
ব্লগিং প্লাটফর্ম
৪. ডোমেইনঃ ব্লগস্পট একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম। এতে ডোমেইন/হোস্টিং পুরো ফ্রি। কিন্তু ডোমেইনটি আপনাকে দেওয়া হয় সাধারণত সাবডোমেইন। তবে ব্লগস্পট আপনাকে আপনার নিজস্ব কেনা ডোমেইন ব্যবহারের সুযোগ দিয়ে থাকে। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে থাকেন তবে একটি টপ লেভেল ডোমেইন (যেমনঃ ডট কম, ডট নেট, ডট অরগ, ডট ইনফো ইত্যাদি) কিনে নিতে পারেন। একটি ডোমেইন আপনি ৮০০-১০০০ টাকার মধ্যেই কিনতে পারবেন। আর যদি আপনি ডোমেইন কিনতে সমর্থ না হন তবে মন খারাপ করার কিছুই নেই পরবর্তীতে কিনে নিবেন। আমিও আর্থিক সমস্যার কারণে ব্লগ শুরুর ৬ মাস পর ডোমেইন কিনেছিলাম।
ডোমেইন
৫. ব্লগ ডিজাইনঃ ব্লগস্পটে ব্লগ ডিজাইন খুবই সহজ বলতে গেলে। ব্লগস্পটের ডিফল্ট টেমপ্লেট কাস্টমাইজ করা নতুনরা অল্পতেই শিখতে পারবেন। কিন্তু এক্সটারনাল টেমপ্লেট ব্যবহার করতে চাইলে আপনাকে এইচটিএমএল, সিএসএস এবং অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজ জানতে হবে কাস্টমাইজ করার জন্য। ব্লগ ডিজাইন করতে আদর্শ হিসেবে বিভিন্ন ব্লগ সাইটের ডিজাইন অনুসরণ করতে পারেন। আপনি “ব্লগে নতুন” এই শব্দটা মনে কখনই প্রশ্রয় দিবেন না অন্তত ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইন করতে নিজেকে সবসময় মনে মনে প্রফেশনাল মনে করুন। খুবই সাদামাটার মাঝেও আকর্ষণীয় ব্লগ ডিজাইন করা সম্ভব। প্রফেশনাল ডিজাইনাররা মূলত এটাই করে থাকে। ব্লগ ভিজিটর কোন ধরণের ডিজাইন পছন্দ করে সেটি ভাবুন অথবা নিজে নিজেই ব্লগের ভিজিটর হোন এবং ঠিক করুন ব্লগটি কেমন ডিজাইনের হওয়া উচিত। এভাবেই সাদামাটা একটি আকর্ষণীয় ব্লগ ডিজাইন করে ফেলুন।
ব্লগ ডিজাইন
৬. কন্টেন্ট লেখাঃ ব্লগিং এর প্রাণ বা রক্ত যাই বলুন না কেন, কন্টেন্ট হল ব্লগিং এর মূল সম্পদ। এই ব্যাপারে আমি হাজারবার শুধু একটা কথাই বলব সেটা হল, “ইউনিক কন্টেন্ট লিখুন”। অর্থাৎ নিজে লিখুন। কোন ক্রমেই কপি পেস্ট করবেন না। কপি পেস্ট কন্টেন্টের ১% মূল্যও নেই। আপনার কাছে কপি পেস্টের কাছে বিশাল কিছু হলেও আপনি বাদে সবাই কপি পেস্ট কন্টেন্ট ঘৃণা করে। আরেকটা কথা বলব সেটা হল, “কপি পেস্ট কন্টেন্ট দিয়ে ব্লগ লিখে আর যাই কিছু হওয়া যাক না কেন অন্তত ব্লগার হওয়া যায়না”। তাই এদিক ওদিক না দেখে সুন্দর, সাবলীল ভাষায় নিজের কন্টেন্ট লিখুন ধারাবাহিকভাবে। আপনি যে টপিক লিখবেন সে বিষয়ে পাঠককে সুন্দরভাবে বুঝাতে যেরকমভাবে বুঝাতে হবে ঠিক সেভাবেই আপনার লেখনীর মাধ্যমে বুঝাবেন। বানান ভুল না করার যথেষ্ট চেষ্টা করবেন। গ্রামাটিক্যাল এবং বানান ভুল চেক করার জন্য বিভিন্ন সাইট রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন।
ইউনিক কন্টেন্ট
৭. এসইওঃ ব্লগের কন্টেন্ট লিখলেন সুন্দর সুন্দর কিন্তু ভিজিটর তো আপনার কন্টেন্ট সম্পর্কে এমনি এমনি জানবেনা। ইন্টারনেটের বেশিরভাগ ব্যবহারকারিরা কোন বিষয় জানতে বিভিন্ন সার্চ ইঞ্জিন সাইটে সার্চ করে। কিন্তু এখানেও সমস্যা আছে। কেউ সার্চ করল আর হাজার হাজার ব্লগের মাঝে আপনার ব্লগটি প্রথম সার্চ রেজাল্টে আনতেই কাজ করে এসইও। এসইও শব্দের অর্থ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাই ব্লগের জন্য কার্যকারী এসইও করতে পারলে আপনার ব্লগে আসতে থাকবে প্রচুর পরিমাণ পাঠক।
এসইও
পরিশেষে বলব, খুবই সহজ কয়েকটি কথায় আপনার নতুন ব্লগিং জীবনের জন্য কিছু টিপস দিলাম। জানিনা কতটুকু কাজে আসবে। তবে নিজের ব্লগিং জীবনের অভিজ্ঞতা থেকেই এসব টিপস আপনাদের জন্য শেয়ার করলাম। কিছুটা কাজে আসলে আমাকে দয়া করে জানাতে কার্পণ্যবোধ কখনই করবেন না। আপনার ব্লগিং জীবন সুন্দর, সার্থক হোক এই কামনায় শেষ করছি আজকের টিউন। সবাই ভালো থাকবেন।