কেন এটি ভুল ধারণা?
আমরা বাংলাদেশের কোন চাকুরী খোজার জন্য সাধারণত বিডিজবস এ যাই। কিন্তু তাই বলে কি কারও কাছে মনে হয়, বাংলাদেশের সকল চাকুরীর সংবাদ বিডিজবসেই থাকে? প্রচুর প্রতিষ্ঠান আছে তাদের লোক নেওয়ার জন্য কখনওই বিডিজবসে কোন নিউজ প্রকাশ করেনি। বাংলাদেশের চাকুরীর খোজার ক্ষেত্রে বিডিজবস যেরকম একমাত্র প্লাটফরম নয়, তেমনি সারা বিশ্বের কাজের খোজ নেওয়ার জন্য কিভাবে আপওয়ার্ক একমাত্র জায়গা হতে পারে, সেটি সবাই নিজেকে প্রশ্ন করুন। বাস্তবতা হচ্ছে অনলাইনে সারাবিশ্ব থেকে যত পরিমান কাজ পাওয়া যায় তার মাত্র 23% এ মার্কেটপ্লেসগুলোতে পাওয়া যায়। তাহলে বাকি কাজগুলো কোথায় পাওয়া যায় সেটিও আমি এ পর্বে লেখার চেষ্টা করব।
এ ভুল ধারণাটি ক্ষতি করছে সমাজের, কিভাবে?
আমাদের দেশের শূধু মাত্র নতুনদের নয়, যারা অনেকদিন ধরে কাজ করছেন, কিংবা যারা কাজ শিখাচ্ছেন, তাদের মধ্যেও ধারণার অভাব রয়েছে। অনেকেই জানেনা যে আপওয়ার্ক ছাড়াও আরও কতভাবে আয় করা যায়। এজন্য সবার মাঝে ছড়িয়ে গেছে, অনলাইনে আয় মানেই আপওয়ার্কে অ্যাকাউন্টস থাকতে হবে। বিষয়টা এমন যে, অনেকেই জানেনা উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। এরকম আরও অনেক অপারেটিং সিস্টেম রয়েছে। কিন্তু অপারেটিং সিস্টেম শব্দটি বললে চিনবেনা কেউ। উইন্ডোজ বললেই চিনে সবাই।
অনলাইনে আয়ের ক্ষেত্রে আপওয়ার্ককে শুধু চেনার কারনে ক্ষতি হচ্ছে নিচের কয়েকটিভাবেঃ
- যারা অনেক স্বপ্ন নিয়ে কাজ শিখে আপওয়ার্ক থেকে আয়ের চেষ্টা শুরু করেন, তারা সেখানে কোন কাজ না পেয়ে হতাশ হয় কিংবা আউটসোর্সিং সম্পর্কে ভুল ধারণার জন্ম নেয় তাদের মনে।
- কাজ না পেতে এক সময় অনেক কম রেটে বিড শুরু করে দেয়। কাজের রেট কমালে সবার জন্য ক্ষতির কারণ হয়, যে ক্ষতির সম্মুখীন ইতিমধ্যে সবাই হচ্ছে।
- কাজ পেতে স্পামিং করছে, ডুপ্লিকেট কভার লেটার ব্যবহার করছে। কাজ না বুঝেই বিড করছে। আর সেটার খারাপ ফল ভোগ করছে অন্য দক্ষ বাংগালীরা। ক্লায়েন্টরা এখন বাংগালীদের দিয়ে কাজ করাতে এখন কম আগ্রহী। সত্যিকারের যারা কাজ পারেন, তাদেরকেও এখন সঠিকভাবে ক্লায়েন্টরা চিনতে পারছেননা।
- আপওয়ার্ককে কাজ পাওয়ার কথা বলে এখন আলাদা নতুন নতুন প্রতারণার ব্যবসারও তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে অনেকে প্রতারিত হয়ে নিজের অনেক অর্থ নষ্ট করেছে এবং তাদের মনেও অনলাইনে আয় নিয়ে বাজে একটি ধারণা ইতিমধ্যে তৈরি হয়েছে।
- শুধু আপওয়ার্ককেই অনলাইনে আয় মনে করার কারনে, যোগ্যতা তৈরির আগেই আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করে সেখানে বিড করা শুরু করছে। সেকারনে আপওয়ার্কে দক্ষ্য বাংলাদেশির চাইতে অদক্ষ্য বাংলাদেশির সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। যা বাংলাদেশীদের দক্ষতার ব্যাপারে অন্যদেশের ক্লায়েন্টদেরকে নেগেটিভ মেসেজ দিচ্ছে, যা ভবিষ্যতে অনেক বড় ক্ষতির কারন হবে। যদিও ইতিমধ্যেই সেই ক্ষতিটা সবাই অল্প স্বল্প ভোগ করা শুরু করেছে।
No comments:
Post a Comment